শূন্যতা
একটা গাছ হয়তো দেখি সজাগ চোখে —
একটা নিম গাছ — কে রুখে দিতে পারে
তার ফসল? তার বাড়? প্রশাখার ঝাড়ে
আকাশের নিচে ছাতার মত অশোকে?
হে নিম! তোমার সবুজতার গন্ধ কি
আভাসের মত জাগে না? মরমী গন্ধ?
বরষার নিম ফল — তেঁতো কুঁড়ির নিবন্ধ।
স্নিগ্ধ শাখার ভিতরে রসধারা — সখী
ভালো লাগে। সে রসে এক হয়ে ওঠে মন —
অন্য কিছু আর ভালো লাগে না তখন
ভালো লাগে শুধু তোমায় শূন্যতায় — সঘন
নীম! তুমি এক আমার দারিদ্র্যের অবন
তুমি ছাড়া কেউ ছিল না একদিন এখানে
হয়ত ছিল বেড়াল — বা কোনো অদ্রিকন্যা,
দীর্ঘশ্বাস হয়তো । ছিল নিমের অনন্যা
এক শূন্যতা — আজ যদিও তুমি সেখানে
তোমার অস্তিত্ব দুকুল ছাপিয়ে ভরেছে
আজকের অসমাপ্ত জীবনের ভাব ধারা
আজ তুমি পাতায় ডালেতে আত্মহারা
আজ শূন্য স্থানে জীবন উপচে পড়েছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন