আকাশ নগরায়ণ
গলিত মৃত্যু আর জীবন প্রবাহ
এবং আকাশ নগরায়ণ
ঢালে পেরেক দিয়ে আটকানো নদী
তুমি কেবল মেঘলা আয়নায় দেখতে পাচ্ছো তাদের যারা হারিয়ে যাচ্ছে
আর আমি মানুষের থেকে পুরোনো
ধাঁধা আমার ধর্ম
ওই ভাসমান মেঘ আমার স্বদেশ
ডলফিনের সিল্ক
জেটির কান্না
রাতের তারাগুলো আমাকে এক গুহার পথ দেখায়
আমি বাজি ধরি গুহার সাথে আর ফাঁপা শব্দগুলো বেরিয়ে আসে
কাঠের আঙুল
বাতাসের ঘুম জড়িয়ে ধরে রেখেছে জীবন
চলো
দূরে উঠে দাঁড়াই
মানুষের রঙে আর অঙ্গভঙ্গীতে রেখে দিই প্রার্থনা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন