রবিবার, ২১ জুন, ২০২৬

আব্দুল্লাহ্ জামিল-এর কবিতা

 


নতুন সাধনা


কথা বেশি বললেই তো মহাবিপদ

মেঘহীন নীলাকাশে বিদ্যুত চমক

পণ করেছি আবার ভুল বন্ধ হোক

প্রতিবার আসে তাই এমনই বোধ।

"কথা কম বলা ভালো" একটি প্রবাদ

কখনো কখনো বাড়ে অকারণে শোক

বেশি কথা তবু বলে চলে বহু লোক

অবশেষ তাই গুণে সবাই প্রমাদ।


যাকে ভালোবাসো তাকে ধমকানো যায়

পঁয়ত্রিশ বছরেও চরিত্র অচেনা

বারে বারে ভুল করে, নাহি শুধরায়।

একটু ব্যাত্যয় হলে সহসা বাসনা

শুরু হয় বাক্যবান অঝর ধারায়

প্রত্যয় আবার, এক নতুন সাধনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন