রবিবার, ২১ জুন, ২০২৬

জয়ন্ত দত্ত-র কবিতা


স্বগতোক্তির হ্রস্ব উচ্চারণ

.

মানুষ

প্রেমে পড়লে কবিতা লেখে।

ছ্যাঁকা খেলেও  কবিতা লেখে।

শিল্প এমনই বুঝি!


.

অবহেলা

চরম শত্রুর মনও ভাঙতে পারে।

যদিও অনাদর এক মস্ত স্বাধীনতা।


.

অবিশ্বাস

বিভিন্নরকম বিশ্বাসের জন্ম দেয়।


.

প্রেম

স্বর্গ থেকে আসে- বলেছিলেন কেউ

কেননা এক অমৃত যন্ত্রণা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন