রবিবার, ২১ জুন, ২০২৬

সাম্য ভট্টাচার্য-র অনুবাদ কবিতা


আতোঁনা আর্তো 


অক্ষম স্বপ্নদর্শী

আমার স্বপ্নেরা প্রায়শই একটা তরল পদার্থের রূপ নেয়। সেই বমনোদ্রেককারী জলে আমি ডুব দিই। গা গোলানো জলে রক্তিম অভ্রগুড়ো আন্দোলিত হতে থাকে। আমি কখনোই  আমার স্বপ্ন বা বাস্তব জীবনে বিশেষ এক ধরনের বোধের উচ্চতায় পৌঁছাতে পারি না। আমি আমার জীবনের ধারাবাহিকতার মধ্যে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে অক্ষম। আমার স্বপ্নদের জন্য কোন পালাবার পথ নেই, কোন নিরাপদ আশ্রয় নেই, রাস্তা বাতলে দেবে এমন মানচিত্র নেই। বস্তুত আমার স্বপ্নেরা ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ থেকে বের হওয়া বাসি পচা বদগন্ধ।


তাছাড়া আমি আমার চিন্তা ভাবনার গতিপ্রকৃতি সম্পর্কে এতটাই ওয়াকিবহাল যে ঠিক কী ধরনের ভাবনাচিন্তা আমার মনের মধ্যে হচ্ছে, সেই বিষয়ে আমার কোন আগ্রহ নেই। আমি শুধু চাই, কেউ যেন চিরতরে আমার ভাবনাচিন্তার ভিতর আমাকে বন্দী করে রাখে।


আর আমার স্বপ্নদের বাহ্যিক রূপ যে তরল, — সেকথা আমি আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি।



[আতোঁনা আর্তো ১৮৯৬ সালের ৪ই অক্টোবর ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবিঅভিনেতানাট্যপরিচালক। তাঁর লেখক জীবন শুরু হয় ১৯২৩ সালে।তিনি স্যুরিয়ালিস্ট আন্দোলনের একজন প্রধান সৈনিক ছিলেন। তিনি তাঁর লেখালেখির মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন স্বপ্নজগৎ  অবচেতনের প্রকাশ ভঙ্গিমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন