সমীর তাঁতী
আমরা ইচ্ছেমতো একে অপরকে গড়ি ও ভাঙি
আমরা ইচ্ছেমতো একে অপরকে গড়ি ও ভাঙি, যার ভেতরে —
অনেকে মৃত, আর কেউ কেউ উদ্যাপিত হয় আমাদের আকাঙ্ক্ষায়
আমরা সবাই ইচ্ছের দেবতা, আর সমর্পণও ইচ্ছেতেই
অনেক বাসনা থেকে যায় অপূর্ণই, যখন আমরা তাদের চাই না
আমরাই কি সময়, নাকি সময়ই আমরা —
অন্যদের সময়কে প্রতিপালন করি
আনন্দে আমরা দিই অনেক কিছু, আর শোকে আরও অনেক
চিরশোক : প্রাতঃকালীন গাছের ছায়া পড়ে নারী-পুরুষের উপর
আমি সেই নারী-পুরুষের মিলনভূমি, সময়ের স্মারক
সব ইচ্ছের আলোর সুর বাঁশিতে ধ্বনিত হতে হতে — সেখানেই আমার শেষ
তখন থেকেই আমি বাজিয়ে চলেছি,দেবতার ইচ্ছের তালে তালে
[সমীর তাঁতী অসমীয়া ভাষার উল্লেখযোগ্য কবি। জন্ম ৬ ফেব্রুয়ারি, ১৯৫৫। গোলাঘাটের চা বাগানে। কর্মজীবন শুরু একটি ইংরেজি দৈনিকের অনুবাদক হিসেবে, পরে আসাম সরকারের পর্যটন বিভাগের ইনফরমেশন অফিসার। কবি ছাড়াও অনুবাদক, গল্পকার, চিত্রশিল্পী ও সমাজসেবী হিসেবে তাঁর পরিচিতি। কবিতার বইয়ের সংখ্যা ১৪টি। "ফড়িংবুরে বতর কথা জানে" কাব্যগ্রন্থের জন্য ২০২৪ সালে তিনি সাহিত্য অকাদেমি পান। উল্লিখিত কবিতাটি ইংরেজি ভার্সন থেকে অনূদিত।]


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন