প্রথম স্পর্শ
সিঁড়ি দিয়ে বেশ উঠছিলাম, কোথাও থমকাতে হয়নি, পায়ের পেশিতে টানও ধরেনি, আমার দৃষ্টির সামনে কোনও খোলা বাতায়ণ নেই, তবু
আমি কিছু দেখার জন্য দৃষ্টি প্রসারিত করি, যেমন করে মেঘের ফাঁক
দিয়ে ছিটকে বেরিয়ে আসে সূর্য , ঠিক তেমনই উদ্ভাসিত হলে তুমি।
আমার কাঁধের উপর কেউ শীতল হাত রাখল — মৃত্যুর।
মার্বেল
কোথাও যাব বলে বেরিয়েছি সেই ঝুঁঝকো বেলায়। কোথায় যাব?
তা তো জানি না! তবে যাব যে তার প্রমাণ আমার কাঁধে এই ঝোলা ব্যাগ,
ব্যাগের মধ্যে একমুঠো কাচের মার্বেল, মার্বেলের গায়ে অসফল ভ্রমণের
ইতিহাস। যখন হাঁটতে পারি না, পায়ে ব্যথা, শক্তিহীন ; তখনই গড়িয়ে দিই
মার্বেল, আর দাঁড়িয়ে পড়ি তার উপর। আমাকে হুড়মুড়িয়ে টেনে নিয়ে যায়
মার্বেলগুলি আমার কবরখানার দিকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন