রবিবার, ২১ জুন, ২০২৬

সৌরভ পাত্র-এর অনুবাদ কবিতা


জিওভানি বাতিস্তা কুইন্টো
 

মা 

মা! তোমার আলোকিত দৃষ্টি... 
ঐশ্বরিক মহিমার পথ উন্মোচন করে
যেন প্রশান্তিদায়ক সান্ত্বনা দেয়...! 

 মা! জ্ঞানের এক বিশুদ্ধ উদাহরণ হোক...
হোক মধুরতা ও আশার বার্তা...
শুধুমাত্র আমাদেরই জন্য...
এক অপরিবর্তনীয় নিশ্চয়তা...
যা দুঃখেও সান্ত্বনা দেয় আপামর সকলের জন্য...!

মধুর একটি দিন...
ভালোবাসায় সজ্জিত হোক...
একটি মূল্যবান পথ... 
যেখানে কোমলতা পূর্ণ হাতে আঁকা যেতে পারে
অদূর ভবিষ্যতে স্থায়ী আস্থার জন্য...!


[জিওভানি বাতিস্তা কুইন্টো, ইতালীয় কবি। কৈশোর থেকেই লেখালিখি করেন। মূলত কবিতা লেখেন। শিক্ষাবিজ্ঞানে স্নাতক। বর্তমানে তিনি প্রশিক্ষক-শিক্ষক- শিক্ষাবিদদের কার্যকলাপ পরিচালনা করেন।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন