রবিবার, ২১ জুন, ২০২৬

অমিত কাশ‍্যপ-এর কবিতা


প্রজন্ম

শীতকালে একটা উঠোন আমাদের মাঝে বসে 
গোল হয়ে ঘিরে সকালের টিফিন খেতে খেতে 
পিকনিক এসে জড়ো হয়, একটা তুমুল মজা 
সোয়েটারের ফাঁক দিয়ে তখন ঠান্ডা ঢোকে 
সব এলোমেলো করে, কখন বড় হয়ে পড়ি

শহর তখন গ্রাম‍্য জীবনে, রাস্তাধারের চা দোকান 
তেলেভাজা, মুড়ি-ঘুগনি, ধোঁয়া ওঠা উনুন
পালটে পালটে রোল-চাউমিন গ‍্যাস ওভেনে ভেজে ওঠে 
অতীত তখন স্মৃতি, পিতামাতা দেওয়ালে
দেখতে থাকেন পালটে যাওয়া প্রজন্ম  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন