রাজা যায়, রাজা আসে
কেউ বলে রাজাটা ভালো,
বলুক না তার খুশি মত কথা!
সে যদি বলে লালটা নীল
নীড় ছাড়া অন্য কিছু বললে
গর্দান কাটা যাবে, যাক্।
সে যা খায় অন্য কেউ না খেলে
পরিস্থিতি একই হবে, মানে —
সে যা পরে অন্য কেউ না পরলে
গর্দানটি কাটা যাবে, যাক্।
এভাবে গর্দান কাটা গেছে গোলাপের,
গর্দান কাটা গেছে পলাশের।
দেশে নেই গোলাপ আর, যেমন নেই পলাশও।
এই ভাবে চলে যাচ্ছে হেমন্ত, তারপর বসন্ত
তারপর কত কি-না
যতক্ষণ না ভালো রাজা যায়,
মন্দ রাজা না আসে —
যতক্ষণ না অর্থহীন তারারা খসে পড়ে পৃথিবীতে।

অসম্ভব সুন্দর প্ৰতীকী একটি কবিতা। বাংলা সাহিত্যে শঙ্খ ঘোষের "সবিনয় নিবেদন" কবিতাটির ঢঙে লেখা আর একটি বিকল্প কবিতা আমদের উপহার দিলেন রক্তিম দা।আমি মুগ্ধ এবং ঈর্ষান্বিত।।
উত্তরমুছুনসুন্দর প্রতীকের ব্যবহার
উত্তরমুছুন