নারীমেধযজ্ঞ
আমার শরীর জুড়ে নেমে আসা আগুন-ঝরোকায়
সময় পুড়ে যায়,ভস্ম ওড়ে নক্ষত্র পেরিয়ে
চারদিকের অন্ধকার চিৎকার করে ওঠে
যারা সেদিন রাতপাহারায় পথে নেমেছিল
আজ তারাই আবার দিনের পাহারায়
যেদিকে তাকাই আলোর ভেতরে অচেনা ছায়ারা ঘুরে বেড়ায়
মুহূর্তে বর্তমান থেকে ফিরে আসি মহাভারতের যুগে
সেই একই দ্রৌপদী একই দুর্যোধন
আদিমানব -মানবী থেকে কেউ খুব বেশি দূরে নই
বিবর্তন যতখানি বাইরে ততখানি ভেতরে নয়
সেহেতু ,দ্যাখো ,আলোকিত নশ্বরতা কীভাবে ফিরে যাচ্ছে গুহায়
চন্দ্র-সূর্যের চারপাশে রাহু-কেতুর ভিড়, কীভাবে হরিণীর
শরীর নিয়ে প্রকাশ্যে শুরু হয়ে গেছে নারীমেধযজ্ঞ!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন