রবিবার, ২১ জুন, ২০২৬

তনুশ্রী পাল-এর কবিতা


ধস


এসব এলাকা এখন ধস প্রবনহুড়মুড়িয়ে নেমে এলেই হল যখনতখন। 

বাঁয়ে নীলাভ খাদের গভীর, ডাইনে উত্তুঙ্গ পাথুরে নির্বিকার। 

এগোনো ছাড়া গতি নেই! পেছনে তাড়া করে আসে

'গিদু' টাউনের পরিত্যক্ত ট্রেন লাইন!

এটা ধসপ্রবন এলাকা, ধসপ্রবন বেলা

ধেয়ে আসা পাথুরে স্রোতের চোখ চোখ রেখে তর্জনী তুলছি

ইস্পাতের  তীক্ষ্ণ ফলা ছুঁড়ে দিচ্ছি আমি

তার বর্ম লক্ষ্য করে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন