রবিবার, ২১ জুন, ২০২৬

আবদুস সালাম-এর কবিতা


ছায়া রোদ

ভালো বাসা হারিয়ে গেলে পড়ে থাকে শূন্য উঠোন
শূন্যতার প্রলেপ মেখে স্তব্ধতা ব্যাকুল হয়
রাত নেমে আসে দ্রাঘিমাংশের কিনারায়

কোনো এক বিকেলে ডেকে যায় হরবোলা
সূর্য তার ঝেড়ে ফ্যালে সব ঈর্ষা
মরচে ধরা কার্নিশে ঘুঘু খুঁজে তার আশ্রয়
ধূসর মাঠে পড়ে আছে দূর্বা ঘাসের কঙ্কাল

বিরহীর চিহ্ন আঁকা তাদের নিরীহ চোখে

 

1 টি মন্তব্য: