রবিবার, ২১ জুন, ২০২৬

অনিন্দ্য রায়-এর কবিতা


দুটি অণুকবিতা 

উনি বল্লেন : রেখে দিয়ে যান, তবে করবেন না খুব আশা; 
এই দেরাজটা এরম দরখাস্তেই ঠাসা।
(বিষয় : ভালোবাসা।)


মধুচন্দ্রিমা থেকে ফিরেই 
তুমি বল্লে : বিয়ে মানে কি শুধু এই?
আর তোমাকে বোঝাতে গিয়ে আমি নিজেই 
হারিয়ে ফেলছি জীবনের খেই!

 

1 টি মন্তব্য: