রবিবার, ২১ জুন, ২০২৬

নীলাদ্রি দেব-এর কবিতা


দক্ষিণবাহী 

প্রচণ্ড আলোর নদী তীব্র গতিশীল 
মুক্তমনের মতো দক্ষিণে 
পলল বদলে গেছে পায়ের রেখায় 
জনপদে বেজে ওঠা রাত্রির গান ছেড়ে 
হাঁটি, উচ্চ বিন্দুতে নিশি ডাকে
দেখে নিই নিজস্ব চাষাবাদ 
ফিরে আসি ভিড়ে
এমত চক্রের বশ আয়ুখণ্ড 
গড়িয়ে টুকরো হয়, মেশে গাঢ় পূর্বজে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন