রবিবার, ২১ জুন, ২০২৬

কৌশিক সেন-এর কবিতা

 

আততায়ী

থুথু কফ থেকে রক্তের মত বেগ
বিশ্বাস থেকে বিশ্বশ্রবা ঋষি
কামড়াই যদি অলসতা, ফুললেগ
ভালো করে জানি, আগুনের মত কৃষি।

খুন হয়ে গেছে মায়ামালকিন জুলি
খানসামা জানে ডোবারম্যানের ঘুম
রাজরোষে যদি শুকায় কর্ণফুলি
রক্ত, নাকি ও শৃঙ্গার-কুমকুম!

রক্ত যদিও ফরেনসিকের দামে
বিচের গহনে গুটখার ছিটে লাগা
রিপোর্ট এসেছে আল্ট্রামেরিন খামে
পোষ্টমর্টেমের কিছু ফোঁড় সুইধাগা।

রাজার দোহাই, জানিনা কে ছিল খুনি
মেঘে ও মানুষে কৌণিক যত থিটা
দায়ভার তবু ছেড়ে ফেলা এক্ষণই
পেঁজাতুলো দিয়ে মুছে রাখি ভোজালিটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন