দেবদারু সড়ক
দুপুরে মেঘেরা ঝুঁকে আসে- তোমার কানের কাছে
মুখ এনে
কি বলে যে ওরা, কী করে বুঝবো আমি!
ট্রাকগুলো পাগড়ি উড়িয়ে ছুটছে, রিক্সা-টেক্সি-কার...
সাত রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখেছি
এরমধ্যে আমি শুধু এক রাস্তা ধরে চলে যেতে পারি
আকাশের বরাবরে উঠে যাওয়া দেবদারু
দেবদারু বরাবরই তোমার কাছে আলো আর
নির্জনতা চেয়েছে

লিঙ্ক পাঠিয়েছেন। কবিতা পড়লাম। আপনার কবিতা সবসময় আমাকে কিছু বলে। আজকাল অনেকেই খুব ভালো কবিতা লিখছেন। প্রচারে আলোয় আলোকিত নন কিন্তু যারা উদ্ভাসিত তাদের থেকেও আপনার কবিতা যথেষ্ট গুণসম্পন্ন। এই কবিতাটি একটা হালকা স্পর্শ ছুঁয়ে দিলেও সেই যাদু, বহুমুখীনতা, গভীরতা খুঁজে চলেছি।
উত্তরমুছুনধন্যবাদ, পাঠ ও মন্তব্যের জন্য। যেহেতু মন্তব্যের সঙ্গে নাম নেই, তাই জানা সম্ভব নয় আপনি কে? আর লিঙ্ক আমি পাঠাইনি, যেভাবেই হোক পেয়েছেন, পড়েছেন এ আমার প্রাপ্তি। ভালো থাকবেন।
মুছুনলিঙ্ক পাঠিয়েছেন। কবিতা পড়লাম। আপনার কবিতা সবসময় আমাকে কিছু বলে। আজকাল অনেকেই খুব ভালো কবিতা লিখছেন। প্রচারে আলোয় আলোকিত নন কিন্তু যারা উদ্ভাসিত তাদের থেকেও আপনার কবিতা যথেষ্ট গুণসম্পন্ন। এই কবিতাটি একটা হালকা স্পর্শ ছুঁয়ে দিলেও সেই যাদু, বহুমুখীনতা, গভীরতা খুঁজে চলেছি
উত্তরমুছুন