রবিবার, ২১ জুন, ২০২৬

নাসের হোসেন-এর কবিতা


এইটুকু


মানুষের কাছে কোনো অঙ্গীকার  করিনি আমিতাই

এই হাত নীল হয়ে আসে, বিষদীপ্ত হাত দেখে ভয় করে

প্রতিটি আঙুলের মনে হয় কলমের নিব, কাগজে টেনে দিলে

বেরিয়ে আসবে তরল বিষ; আজ এইখানে আমার

অনাহার শুরু হল, যদি কিছু সুস্থ হতে পারিঅঙ্গীকার!

আমার সমস্ত শরীর নীল হয়ে গেছে, এই শরীরে আমি

মানুষকে ছোঁব না, যদি তার ক্ষতি হয়, যদি সে মরে যায়

আজ শুধু এইটুকু অঙ্গীকার করতে পারি।  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন