রবিবার, ২১ জুন, ২০২৬

তাপস ওঝা-র কবিতা


আমার আসল নাম

আসল নাম কেমন ভাবে চেপে রাখি!

অভিজ্ঞ মানুষ নগরে বাজারে যে
             নামী লোকদের খোঁজে 
তারা লুকিয়ে থাকে আমার লোভের ভেতরে
শত শত লোক ভাসান দেখতে গিয়ে
যাদের বিদায় দিতে চায়
তারাও রয়ে গেছে আমার দুঃখের ভেতরে
কলমে যেমন নাম এমনি চলে আসে
                সেটা আমারই নকল নাম

তুল্য-মূল্য বিবেচনা করে দেখেছি
আমার আসল নাম কেবলমাত্র নির্বোধের   
সঙ্গে খাপে খাপ মিলে যায়।

1 টি মন্তব্য: