রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঋজু রেজওয়ান-এর কবিতা

কোয়ান্টাম ম্যাটার


সত্য নৈর্ব্যক্তিক! হোক যা-ই ঘটমান,

তার পূর্ব-প্রস্তুতিতে... বিন্দুর বিস্ফার —

 

অনন্য মিথস্ক্রিয়ার— হেড নাকি টেল?


সম্ভবনা-দ্বন্দ্বে...

একাধিক অস্তিত্ব সিথা‌নে পিঠাপিঠির পে‌রেক।


নিঃ ঝুম বিকেল যত বিষাদ নিয়েছে

হতে পারে— নৈঃশব্দ্যের অকারণ চিৎকার...।


সম্ভবনার সমাপতনে...!

তুমি —


কখনও নাচের মুদ্রা, কখনও বা পার্টিকেল —

একই অঙ্গের ভেদ। ঘটনা ও সম্ভবনার রঙে...


‘আমি’ হ‌লো সত্তা

আত্মা জে‌গে উঠল ঈশ্বর হ‌য়ে। 


চোখ মেলি দে‌হে... জ্ব‌লে উঠে পরমাত্মা;

      আমিত্বের দি‌কে চে‌য়ে বলি, 'ঈশ্বর'!


তবুও ঈশ্বর— একসঙ্গে কখনই থাকেন না —

                     নিরাকার শূন্যতায় সংহত মূহুর্ত।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন