মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : ময়ূরী মিত্র

ঝামেলা

নাগেরবাজার ফ্ল্যাট বাড়ির নিচে জমে থাকা জঞ্জাল সাফ হল কাল৷ জঞ্জালের ভারে চাপা ছিল ঘাস মাটি৷ চাপা ছিল কীবলছি - ওখানে যে সবুজ কিছু থাকতে পারে, কল্পনাও করতে পারছিলাম না আর৷ ভূমিতে একটু সবুজ নাদেখলে কী যে কষ্ট হয়!

আজ ভোরে সূর্য চমকাতেই ভালো করে দেখলাম জায়গাটা সাফা৷ কতগুলো চারাগাছ৷ আর গাছগুলোর পাশেই  পাঁচিলের গা ভর্তি শ্যাওলা৷ গাছগুলোয় হলদেটে সবুজের পাশে পাঁচিলের শ্যাওলাটার কালো ভাব 
বেশ খুলেছিল৷ শ্যাওলাগুলো নিজেরাও জানত না জঞ্জাল সরে গিয়ে ওরা একদিন মুখ তুলতে পারবে৷ ইচ্ছে করছিল খুঁটে তুলি শ্যাওলার রাশ৷ আর তারপর বেশ পুরু করে লাগাই নখে৷ সবুজ নখ মেলে ধরি ভোরের আলোয়৷

নখের গোড়ায় নেই আজ খাদ্যকণা৷
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন