শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

ধীমান চক্রবর্তী-র কবিতা

ব্যক্তিগত -২১৭

একফোঁটা জল। সবে আনত- জানলায়।

অল্প লালনেও। আমাকে বিবাহ করলে

কলকাতা পর্যন্ত। নেই এবং আছির মধ্যে --

ভাসিয়ে দিলাম চোখ। একজন হ্যারিকেন।

লুকিং গ্লাসে নামা বৃষ্টি। দূরত্ব --

বাড়লেই অন্ধকার ধারণা।

আলোর ললিত লাবণ্য। শীত শীত

ক্যাশমিলন রাস্তা। রাসলীলা নামার শব্দে।

সন্ধেবেলা বাঁশিওয়ালা এবং যমজ পাখি।--

পাঁচলাইনের কাঞ্জিভরম হলো।

অন্যমনস্ক মুর্শেদের বেকারার দিল।

শূন্য আঁকা বালিকা আরশিতে।--

                     একজন গীতগোবিন্দ হলো।

 

1 টি মন্তব্য:

  1. নেই এবং আছির মাঝখানে আমার অনুভূতি! চমৎকার কবিতা। অভিনন্দন, কবি।

    উত্তরমুছুন