বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা


যাপন চিত্র 

আস্তানা পাল্টে গেলে সব কী বদলায়!

বইয়ের ফাঁকে থেকে যায় কিছুটা সময়

থাকে ফুল, স্টাফ করা, হাল্কা মাদক গন্ধের

ফেলে আসা দেয়ালে কোন টিপ ছাপ নেই?

টিকটিকিটাও আত্মীয়ের মতো, টলটলে চায়--

পশ্চিমের জানলাটা সরে গেছে শুধু,

স্কুল-বাড়িটা চোখের আওতায় নেই আর

                    সেই দিকে অন্য পাড়া


তবু তো যেতেই হয়, সেটাই নিয়ম

এ আঁধার বাধা দিক যতো


মনে রেখো, যাচ্ছো, কিন্তু সরছি না

ঠিকানা ঠিক তালাশ ক'রে নেবো--

1 টি মন্তব্য: