সোমবার, ১ নভেম্বর, ২০২১

সুবীর ঘোষ-এর কবিতা


জেগে থাকে নিমনিদ্র চোখ

শুকনো পাতার ওপর একতন্ত্রী মেজাজের পায়ে কেউ কী আসে !

এ-আসা কী ধ্বস্ত নারীর কাছে সান্ত্বনামূল্য ধরে দেওয়া ?

দু’দশকের সব দিন জড় হলে স্তূপীকৃত উঠে এসো অগ্নিশুদ্ধশিখা

হারানো আর্তিতে মনে জং ধরে ; খোলা যায় না দরজার তালা

এপার ওপার যদি বন্ধ হয় মানুষ কী নিয়ে বেঁচে থাকে !

আমরা তবে ভবিতব্য-সন্ধানী কেন হতে যাবো

                উড়ুক না ঘুড়ি  চিল  এরোপ্লেন

                                        আকাশের নিজস্ব বলয়ে ।

আরো কিছু কথা থাকে বিস্তারিত স্বরক্ষেপ সাঙ্গ হয়ে গেলে

সেকথা শোনার জন্য তবুও তো জেগে থাকে

                                        নিমনিদ্র চোখ ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন