সোমবার, ১ নভেম্বর, ২০২১

প্রণব বসুরায়-এর কবিতা


কালো কবিতা (১) 

বিষণ্ণ রাত্রির কাছে হারি বারবার

আমাকে সে খুবলে নিয়ে যায় শতদ্রুর কাছে

ঘোরের মধ্যে উষ্ণীষ খুলে গিয়ে সাপের বহুরূপী...

কয়েক হাজার কীট ও পতঙ্গ আমাকে ধরে ফ্যালে

ও টানতে টানতে নিয়ে যায় ভীষণ-দর্শনার কাছে।

প্রতিটি কর্মের জন্যে সে আমাকে শাস্তি দ্যায়, কারণ

তার কাছে কোনো পুরস্কারের ঝুলি থাকে না কখনও

তার উদ্যান কবর ও চিতার জন্যে চিহ্নিত করা আছে


ঝিরঝিরে বৃষ্টির মধ্যেও আমাকে যেতেই হচ্ছে—এ রাত এমন

আমার পাগলা হাওয়া, নারী ও সাংসদ—তোমরা ভালো থেকো

 

1 টি মন্তব্য: