শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সৌমনা দাশগুপ্ত-এর কবিতা


পাখির আবাস 

ঢেউ ওঠে, ঘোলা জলে সাপ

পাগল আমাকে ডাকে স্রোতে

বেনোজলে, সেইখানে ঝুঁকি আছে

কালো ও গম্ভীর সেই ব্ল্যাকহোল

 

ছবি থেকে মুখ, মুখ থেকে পাখির আবাস

কোনদিকে যেতে হবে আমাকে বলেনি

                কোনও মনোবিশারদ

 

জানলায় উঁকি দেয় বন্ধুদের মুখ

অথবা জানলা নয়, দিনমানে

আমি তাকে জানলা ভেবেছি



অহেতু বিভ্রম থেকে খুলে আসে ডানা

 

আজ তবে সুর তুলি, বলো সুর তুলি

বলো বলো, কোন আঙরার স্তুপে

আমি খুঁজে পাব স্রোত ও সিঁড়ির

সেই কলহপ্রপাত, জলাজমিশব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন