শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মাসুদুল হক-এর কবিতা


দাম্পত্য
 

অন একটি নেতিবাচক উপসর্গ 

এর কবলে পড়ে স্ত্রীর কাছে অনভিজ্ঞ আমি; 

প্রেমিকার সঙ্গে কথাবার্তায়

 ঘুমের মধ্যেও ধরা পড়ে যাই 

 

অথচ অসূয়াপ্রবণ আমার স্ত্রী 

চোখের জলে মন্দাকিনী নদী ভাসিয়ে 

অনভিজ্ঞ আমাকে জড়িয়ে 

ছিঁচকাঁদুনে কান্নায় অনসূয়া হয়ে ওঠে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন